২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০২
শিরোনাম:

বিএনপিই রাজনীতিকে নষ্ট করেছে : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলতেন, ‘মানি ইজ নো প্রবলেম’। তাদের বড় বড় নেতারা রাজনীতির হাটে বিক্রি হওয়া রাজনীতিবিদ। তারাই গুম-খুনের রাজনীতি চালু করেছিল। শুধুু খুন নয়, বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয়, সেজন্য সংসদে আইন পাস করেছিল। তারা অপারেশন ক্লিনহার্টের নামে শতাধিক মানুষকে হত্যা করেছিলো। এর যাতে বিচার না হওয়ার জন্য ইমডেমনেটি দিয়ে আইনগত বৈধতা দিয়েছিলো। কিন্তু তারা যখন এসব নিয়ে কথা বলেন, এটি হাস্যকর।

Thank you for reading this post, don't forget to subscribe!

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। আর শেখ হাসিনা আধুনিক সমৃদ্ধ দেশের রূপকার। বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। তিনি একজন জীবন্ত কিংবদন্তী। তার সংগ্রামী জীবন বিশ্বের সামনে অনুকরণীয় নেতৃত্বের দৃষ্টান্ত।

তিনি বলেন, ২০০১ সালে নির্বাচনের পরে ৮বছরের শিশুকেও ধর্ষণ করা হয়েছে। নৌকায় ভোট দেয়ার অপরাধে অন্তসত্ত্বাসহ শত শত নারীকে ধর্ষণ-নির্যাতন করেছে। সুতরাং তারা ধর্ষণকারীরও দল। তাদের বিচার না করে বাহবা দিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, অপকর্মের সঙ্গে জড়িতরা কোনো দলের নয়। তারা দুষ্কৃতিকারী। দলীয় পরিচয়কে কেউ ব্যবহার করলে, সরকার ও দল জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Loading