রাজধানীতে একজন গৃহপরিচারিকার ধর্ষণ মামলায় ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সহ-সভাপতি সবুজ আল সাহবাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!মামলায় অভিযোগ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দুপুরে ফাতেমা ডাক্তার দেখাবে বলে তরুণীকে নিয়ে বের হন। এরপর তরুণীকে সবুজের বাসায় নিয়ে যায়। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেন। তরুণী রাজি না হলে বাহির থেকে ফাতেমা দরজা বন্ধ করে দেন। এরপর সবুজ জোর করে তাকে ধর্ষণ করেন। ফাতেমা সবুজের কাছ থেকে নিয়ে ভিকটিমকে সকালে ১০ হাজার টাকা দেবে বলে রাতে ওই বাসায় ঘুমিয়ে পড়েন। ৩০ সেপ্টেম্বর তারা বাসায় চলে যান। পরে তরুণী বিষয়টি তার স্বজনদের জানানা এবং বৃহস্পতিবার সকালে মামলা করেন।
থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, সবুজ আল সাহবা ও তার সহযোগী ফাতেমা ঝুমুরকে গ্রেপ্তার করা হয়েছে। ফাতেমা চিকিৎসার কথা বলে ২৮ সেপ্টেম্বর রাতে এক তরুণীকে সবুজের পশ্চিম মনিপুরের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে সবুজ তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। রাতভর তাকে আটকে রাখেন। এ ঘটনায় ভুক্তোভোগী মামলা করলে সবুজ ও ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণী গৃহপরিচারিকার কাজ করেন।
![]()