২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৫
শিরোনাম:

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী ধর্ষণের শিকার, এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ধর্ষণের শিকার তরুণী আনুমানিক বয়স ১৮ থেকে বছর। তার বাড়ি চকরিয়া উপজেলায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির উর্মি রেস্তোরাঁর পাশে নির্জন স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস।

ঘটনায় গ্রেপ্তার ওসমান সরওয়ার (২৬) কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে।  তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী।

অভিযোগের বরাতে ওসি মুনীর-উল গীয়াস বলেন, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির পরিচয় ঘটে। এ পূর্বপরিচয়ের সূত্র ধরে বুধবার বিকেলে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ওই তরুণী।

ভুক্তভোগী তরুণী কক্সবাজার সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পায়। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর রাত ঘনিয়ে এলে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) ভাড়া নেয়। কিটকট মালিক একপর্যায়ে কৌশলে পাশে নিয়ে তরুণীকে ধর্ষণ করে।

ভুক্তভোগী তরুণীর বরাতে ওসি বলেন, রাতের এক পর্যায়ে ওই তরুণীকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কথা জানায় ওই যুবক। পরে গ্রেপ্তার যুবক উর্মি রেস্তোরাঁর পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে ভুক্তভোগী তরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান মুনীর-উল গীয়াস।

ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে অভিযুক্ত ওসমান সরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

মুনীর-উল গীয়াস জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে আসামি করে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Loading