২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৪
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে গাঁজাগাছ সহ আটক ১

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে গাঁজাগাছ সহ মোঃ জুয়েল হোসেন নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত আনুমানিক ১১ ঘটিকায় উপজেলার বালুভরা ইউনিয়নের প্রধানকুন্ডী গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের ও তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বদলগাছী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার এসআই গৌরাঙ্গ মোহন রায় এর নেতৃত্বে এসআই সোহায়বুর রহমান সহ একটি পুলিশ টিম বুধবার রাত আনুমানিক ১১ ঘটিকায় প্রধানকুন্ডী গ্রামে অভিযান চালিয়ে দসির মন্ডল এর ছেলে মোঃ জুয়েল হোসেনকে আটক করা হয়। মোঃ জুয়েল হোসেন (৩২) বাড়ীর অদুরে তার পটল ক্ষেতের মধ্যে ১টি গাঁজার গাছ রোপন করেছিলেন। বর্তমানে গাছটি দৈর্ঘ্য প্রায় ৯ফুট এবং ওজন ৩ কেজি।

Loading