হুমায়ন কবির মিরাজঃ যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর এলাকাধীন পিপড়াগাছি এলাকা থেকে ফিরোজ নামে এক যুবককে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সহ আটক করেছে পুলিশ। আটককৃত আসামি- ফিরোজ হোসেন (২৭) সে যশোরের ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালি এলাকার আলমগীর হোসেন মোড়লের ছেলে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাগআঁচড়ার পিপড়াগাছি নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সহ ফিরোজ হোসেন নামে একজনকে আটক করা হয়। আটকৃত আসামির কাছে ভারতীয় ঔষধ পাওয়ার অপরাধে একটি মামলা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!