রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।
Thank you for reading this post, don't forget to subscribe!মালাটিতে মোট ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। ২০১৯ সালের ২১ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন একই ট্রাইব্যুনাল।
অভিযোগপত্রে রুনু বেগম ওরফে রাকিবের মা এর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়া তদন্ত কর্মকর্তা তাকে অব্যাহতির আবেদন করেন। বিচারক তাকে অব্যাহতি দেন।
মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬) ও রেশমাসহ (৩০) তিন জনকে আসামি করা হয়। পরে স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা দুজনই কারাগারে আছেন।
২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন ইডেন কলেজের সাবেক এই অধ্যক্ষ। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা নিউ মার্কেট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
![]()