৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৮
শিরোনাম:

পরিস্থিতি স্বাভাবিক ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি অনলাইন শিক্ষা তথা ব্লেন্ডেড এ্যাডুকেশন থাকবে : শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আমাদের অনলাইন শিক্ষাব্যবস্থায় যেতে হতো, হয়তো আরও দুই থেকে পাঁচ বছর সময় লাগত। তবে করোনা সংকটের কারণে তা অনেকটা এগিয়ে এসেছে। অনলাইন শিক্ষায় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ধারণা ছিল শিক্ষকরা সব জ্ঞানের উৎস। তবে আধুনিক প্রযুক্তির যুগে সকল তথ্য, সবার হাতের কাছে। তাই শিক্ষকরা জ্ঞানের উৎসের বাইরে নিজেদের আদর্শ গাইড হিসেবে ভাবতে হবে। আগামী প্রজন্মের দক্ষ পথ প্রদর্শক হয়ে প্রযুক্তির জ্ঞানকে শিক্ষার মানোন্নয়নে কাজে লাগাতে হবে।

মন্ত্রী বলেন, সংকট দেখে ভয় পাওয়ার কারণ নেই, প্রতিটি সংকট সম্ভাবনা নিয়ে আসে। আমরা এই সুযোগ কাজে লাগিয়ে অনলাইন ক্লাস শুরু করেছি।শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও অনলাইন ক্লাস বাদ দেব না। ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি অনলাইন শিক্ষা তথা ব্লেন্ডেড এ্যাডুকেশন থাকবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার সকালে ঢাকা কলেজে ভার্চুয়ালি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

 

Loading