বিএনপি মহাসচিব বলেন, কলেজের নাম পরিবর্তন করা সহজ, কিন্তু মানুষের হৃদয় ও ইতিহাসের পাতা থেকে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর অবিস্মরণীয় নাম মুছে ফেলা অসম্ভব।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, এরা কখনোই দেশের জন্য মঙ্গলজনক কোন কাজ করেনি। বরং প্রতিদিনই অনাচার ও মানবতাবিরোধী কাজ করছে সরকারদলীয় নেতাকর্মীরা। এদের কারণেই দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এক ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। দেশের মানুষ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে বসবাস করছে। কারো কোনই নিরাপত্তা নেই।
মির্জা ফখরুল ইসলাম বলেন, কলেজের নাম পরিবর্তনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকেই অবমাননা করলো। এই ঘটনা একটি ন্যাক্কারজনক ও খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। দেশের মানুষ আওয়ামী অপকর্মের সকল ঘটনাই মনে রাখবে। জনগণই আওয়ামী দুঃশাসন অবসানের প্রধান শক্তি।
মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়া ও বিএনপির প্রতি মানুষের যে ভালবাসা সেটিকে এধরণের অপকর্মের দ্বারা কখনোই নিঃশেষ করা যাবে না, বরং এতে শহীদ জিয়ার প্রতি মানুষের ভালবাসা আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এই অপকর্মের প্রতিবাদ জানাতে গিয়ে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনানকে গ্রেফতার বিরোধী দলের ওপর আতঙ্কিত সরকারের নির্মমতা ও কাপুরুষতারই বহিঃপ্রকাশ। সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই সম্পূর্ণ অন্যায়ভাবে মোক্তাদুল আদনানকে গ্রেফতার করেছে।
রোববার বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
![]()