কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের বালু ক্ষয়ে ভাঙ্গন রোধে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল এগারটায় পর্যটন হলিডে হোমস মিলনায়তনে স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি ও ব্যবসায়ীরা এ সভার আয়োজন করেন। কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব’র সভাপতিতে সভায় রাখেন কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা ট্যুরিস্ট অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা পৌর সভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ, হিমি এন্টারপ্রাইজের মালিক মো.জাকির হোসেন,কুয়াকাটা শিল্পীগোষ্ঠির সভাপতির সাংবাদিক হোসাইন আমির প্রমুখ।
Thank you for reading this post, don't forget to subscribe!সভায় ভাঙ্গন রোধের দাবি আদায়ে পর্যায়ক্রমে স্মারক লিপি পেশ, মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচির গ্রহনের সিদ্ধান্ত গ্রহিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
![]()