৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৯
শিরোনাম:

হকার-পথচারী কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নীতিমালা হচ্ছে : স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম আরও বলেন, হকার-পথচারী কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নীতিমালা হচ্ছে। সার্বিক বিষয়টি পর্যালোচনা করে যেটা যৌক্তিক হবে, যাতে উভয়পক্ষের (হকার ও পথচারী) কেউ ক্ষতিগ্রস্ত না হন সেটাই করা হবে। কারণ হকার এবং পথচারী উভয়েই বাংলাদেশের জনগণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমার গ্রাম আমার শহরকে পাইলট প্রজেক্ট করার জন্য টেকনিক্যাল প্রকল্প হাতে নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি নির্দেশনা অনুমোদন নিয়েছি। ইতোমধ্যে আমরা কাজও শুরু করেছি। ঢাকা উত্তর সিটি করপোরেশনেরটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন এবং প্রাইস নেগোসিয়েশন হয়েছে। এছাড়া দক্ষিণ সিটি ও গাজীপুরেও হচ্ছে। এরপর নারায়ণগঞ্জেও হচ্ছে। সারা বাংলাদেশেই ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে।

গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, আটটি বিভাগের আটটি গ্রাম এবং সাতটি বিশেষ অঞ্চলের সাতটি মোট ১৫ টি গ্রামকে আমার গ্রাম, আমার শহরের উদ্যোগের আওতায় আনতে প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে আমরা অনেক বেশি উর্বর করব। সেখানে ইনকাম জেনারেশনের যে ব্যবস্থা রয়েছে তার চেয়ে অনেক বেশি ইনকাম করার জন্য একটি মাল্টিপল ইনপুট দেয়া হবে। পরিকল্পিতভাবে আমরা এগুলো করার চেষ্টা করছি। যার কারণে সমগ্র বাংলাদেশের অর্থনীতিতে পরিবর্তন আসবে।

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন তাজুল ইসলাম। সম্পাদনা: বাশার নূরু

Loading