২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩
শিরোনাম:

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে শ্লীলতাহানি, ভিডিও ধারণ গ্রেপ্তার ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করেছে কয়েকজন দুর্বৃত্ত। সম্প্রতি উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রোববার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।

Thank you for reading this post, don't forget to subscribe!

খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে অন্যতম অভিযুক্ত আব্দুর রহিমকে (২৭) গ্রেপ্তার করে। সে একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের হাড়িধন বাড়ির বাসিন্দা।

ওই গৃহবধূ ছিলেন বেগমগঞ্জের একলাশপুরে বাবার বাড়ীতে, ২ সেপ্টেম্বর সেখানেই হামলা চালায় বখাটেরা। গৃহবধূকে নির্যাতনের ভিডিও রোববার ফেসবুকে ভাইরাল হয়। তখন সবাই বিষয়টি জানতে পারে।

এসপি আলমগীর হোসেন জানান, পুলিশ নির্যাতিতাকে তার বাবার বাড়ি থেকে সন্ধ্যায় উদ্ধার করেছে। তিনি জানিয়েছেন, ২০-২৫ দিন আগে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের জন্য পুলিশের পাঁচটি ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের ৫টি ইউনিট কাজ করছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

Loading