ডেস্ক রিপোর্ট: অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর প্রেমের বিষয়টি আগে থেকেই জানলেও হাতেনাতে ধরতে পারেননি। অবশেষে ধরতে পেরে স্ত্রী ও তার প্রেমিককে রাস্তায় টেনে এনে মারধর করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলার পালওয়ালে।
Thank you for reading this post, don't forget to subscribe!বিয়ের আগে এক যুবকের সঙ্গে প্রেম ছিল তার। বিয়ের পরেও ওই যুবকের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন তিনি। এ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হতো। বেশ কয়েকবার প্রেমিকের সঙ্গে স্ত্রী ঘুরতে যাওয়ার কথা জেনেছেন ওই ব্যক্তি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগে পালওয়ালের অসহবতী গ্রামের বাসিন্দার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। নারীর বাপের বাড়ি ফিরোজপুরের কালান গ্রামে।
একবার প্রেমিকের সঙ্গে বেশ কিছুদিনের জন্য পালিয়েও গিয়েছিলেন তার স্ত্রী। কিন্তু দুই পরিবারের মধ্যে আলোচনার পর ফের এক সঙ্গে থাকতে শুরু করেন তারা।
খবর পেয়ে সেখানে পৌঁছান ওই ব্যক্তি। ভাইকে নিয়ে খোঁজাখুঁজির পর প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ধরে ফেলেন। একটি হোটেলে তাদের থাকার খোঁজ পান। এরপর ভাইয়ের সহায়তায় রাস্তায় এনে মারধর করেন স্ত্রী ও তার প্রেমিককে।
সম্প্রতি বাবার শারীরিক অসুস্থতার জন্য বাপের বাড়ি গিয়েছিলেন তিনি। শ্বশুরের শরীরের খোঁজ নেয়ার জন্য শ্যালককে ফোন করে ওই ব্যক্তি জানতে পারেন, মায়ের জন্য বাজার করতে বল্লভগড় গেছেন তিনি। এরই মধ্যে ওই ব্যক্তির এক ভাইও ফোন করেন তাকে। তিনি জানান, ভাবি কোনো এক ব্যক্তির সঙ্গে ঘুরছেন সেখানে।
এসব দেখে রাস্তায় লোকও দাঁড়িয়ে গিয়েছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
![]()