৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৮
শিরোনাম:

সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সম্মিলিত ছাত্র-জনতা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এতে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র-জনতা অংশ নেন। এসময় জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেন তারা।

সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটের আহবানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়।

এই গণঅবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।

এদিকে, একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে।

https://www.facebook.com/bdjournalonline/videos/853214572114599/

Loading