৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০১
শিরোনাম:

যেকারণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সেই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায় পাষণ্ডরা

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর রোববার (৪ অক্টোবর) ৩৫ বছর বয়সী এই নারীকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক নারী দাম্পত্য কলহের জেরে কয়েক মাস বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে স্থানীয় যুবক আব্দুর রহিমসহ কয়েকজন তাকে নানাভাবে উত্ত্যক্ত করে এবং অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ২ সেপ্টেম্বর রাতে তারা ঘরে প্রবেশ করেওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায় পাষণ্ডরা।

সোমবার রাত ১টার দিকে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে থানায়। ওই মামলার প্রধান আসামিসহ দুইজনকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব; নোয়াখালীর পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন।

গেলো রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বসত ঘরে ঢুকে ওই নারীকে ৩-৪ জন যুবক বিবস্ত্র করে মারধর করছে। একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরে। বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি কেউ।

নির্যাতিতার বাবা সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি তারা। তিনি এর সুষ্ঠু বিচার চান।

 

Loading