২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩২
শিরোনাম:

রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ।

শাহাব উদ্দিন, লামা( বান্দরবান) প্রতিনিধিঃ বোনের বাড়িতে যাওয়ার পথে ১৩ বছরের এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে জঙ্গলে ভেতর ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবক শওকত (২২) এর বিরুদ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্যাতনের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ভিকটিমের পরিবারের লোকজন জানায়, আজ সোমবার (০৫ অক্টোবর) মেয়েটিকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা ভালো না।

ভিকটিমের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পাগলীর আগার অলি বাপেরজুম এলাকায়৷ রোববার (৪ অক্টোবর) দুপুরে ভিকটিম তার বোনের বাড়ি পার্শ্ববর্তী চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব রংমহল এলাকায় বেড়াতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

ভিকটিমের পিতা জানান, দুপুরে তার ১৪ বছরের কন্যা বাড়ি থেকে পায়ে হেটে ডুলাহাজারা রংমহল এলাকায় তার বড় মেয়ের বাড়িতে যাচ্ছিল। এসময় পথিমধ্যে নির্জন স্থানে তাকে একা পেয়ে একই এলাকার আবুল কালামের বখাটে ছেলে শওকত (২২) তাকে জোরপূর্বক পাশের সামাজিক বনায়নের ভেতর তুলে নিয়ে ধর্ষণ করে। এসময় তার আত্নচিৎকার শুনে ঘটনাস্থলের অদূরে জঙ্গল কাটার কাজে নিয়জিত এক শ্রমিক এগিয়ে গেলে ধর্ষক যুবক দ্রুত পালিয়ে যায়।

অভিযোগ উঠেছে ওই বখাটে যুবক শওকতের বিরুদ্ধে এলাকায় এধরনের আরো দুইটি ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। স্থানীয়রা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থানা পুলিশসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এধরনের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Loading