২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০১
শিরোনাম:

পিরোজপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও হত্যার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি : এ ঘটনায় আহত ডলি বেগম (৪৫) সোমবার ৩ জন নামীয় এবং অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে পিরোজপুর মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলা ও আহত সূত্রে জানা যায়, প্রতিবেশী চাঁন মিয়ার সাথে ডলি বেগমের দীর্ঘ দিনের পারিবারিক বিরোধ চলে আসছিলো। সোমবার বিকেলে ডলি বেগমের একটি গরু চাঁন মিয়ার জমির ধানের চারা খেয়ে নষ্ট করে।

আসামিরা হলো- উপজেলার পূর্ব পাতাকাটা গ্রামের বাপ্পি (২৬) তার পিতা মজিবর ওরফে চাঁন মিয়া হাওলাদার (৫৮) মাতা সেতারা বেগম (৪৫)। আহত ডলি বেগম ওই গ্রামের মো. নাসির উদ্দিন হাওলাদারের স্ত্রী।

এ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে বিকেল ৫ টার দিকে চাঁন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ডলি বেগমের বাড়ি প্রবেশের রাস্তায় ডলি বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বিবস্ত্র ও নির্যাতন করে সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

Loading