২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৬
শিরোনাম:

সিলেটে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে

সিলেট  প্রতিনিধি : সিলেটে এবার পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে পুলিশ অভিযুক্ত শ্রমিকলীগ নেতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেলিম মিয়া জানান, শনিবার শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে পাঁচ সন্তানের এক জননী ধর্ষিত হন। পরে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। রোববার রাতে থানায় লিখিত অভিযোগ এলে সাথে সাথে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ২ নম্বর বাসার দুইতলার ভাড়াটে দেলোয়ার হোসেন ও তার সহযোগী হারুন আহমদ। দেলোয়ার শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িত।

মামলায় ওই নারী অভিযোগ করেন দেলোয়ার তাকে ধর্ষণ করে এবং আরও তিনজন ধর্ষণে সহযোগিতা করে।

Loading