২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬
শিরোনাম:

চলতি আগস্ট পর্যন্ত গত ১২ বছরে উনিশ হাজার ১৭৯ জনেরও বেশি হয়েছেন ধর্ষণের শিকার

বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র ( আসক) ও বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যানুযায়ী দৈনিক প্রথম আলো, ডয়েচে ভেলে ও বিবিসির বিভিন্ন সময়ে করা রিপোর্টের ভিত্তিতে জানা যায়। এদিকে বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ৫ হাজার ৪০০ নারী এবং ৮১৫টি শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়। তবে ধর্ষণের সংখ্যা নিয়ে পুলিশ, ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ বিভিন্ন প্রতিষ্ঠান পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান করে অন্যদিকে পুলিশ মামলার ভিত্তিতে করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ পুলিশের বরাতে বিবিসি জানায়,২০১৬ সাল এবং ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত ৪ হাজার ৮শর বেশি ধর্ষণের মামলা হয়েছে। এছাড়া গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ইফতেখারুল ইসলাম জানান,গতবছর ৫৭৮ ও চলতি বছরের আগস্ট পর্যন্ত ধর্ষণের ঘটনা শিকার হয়েছেন ৩১৪ জন।

২০০৮ সাল থেকে ১৫ সাল পর্যন্ত আট বছরে ধর্ষণের শিকার ৪ হাজার ৩০৪ জন ধর্ষিত হয়েছেন। প্রথম আলো পত্রিকা ২০১৬ সালের ২৯ মার্চ মহিলা পরিষদের বরাতে জানায় বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালে ৩০৭, ২০০৯ সালে ৩৯৩, ২০১০ সালে ৫৯৩ জন ২০১১ সালে ৬৩৫ জন,২০১২ সালে ধর্ষণের শিকার ৫০৮ জন, ২০১৩ সালে ৫১৬ জন, ২০১৪ সালে ৫৪৪ জন ২০১৫ সালে ৫৬৭ জন ধর্ষিত হন।

আসকের বরাতে ডয়েচে ভেলে জানায়, ২০১৮ সালে ৭৩২জন ও ২০১৯ সালে এক হাজার ৪১৩জন নারী ধর্ষণের শিকার হন।

আসকের তথ্যানুযায়ী চলতি বছরের আগস্ট অব্দি ৯৩০ জন ধর্ষিত হয়েছেন।

Loading