বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান প্রশাসন পুলিশ দিয়ে কিছু হবে না। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সারা দেশে ধর্ষক বাহিনী গড়ে উঠেছে। ধর্ষণ, নারী নির্যাতনের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা জড়িত। এদের হাত থেকে নারীদের রক্ষা করতে হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, এমসি কলেজে তরুণী ধর্ষণ, পাহাড়ি নারী ধর্ষণের ঘটনাগুলো পৈশাচিক ও বর্বর। এ ধরনের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক। যা ঘটছে তা রক্ত ও হাড় শীতল করে দেয়। নোয়াখালীতে যা ঘটেছে তা সব বর্বরতাকে হার মানিয়ে দেয়। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ আর হতে পারে না।
রুহুল কবির রিজভী বলেন, আজকে বাংলাদেশে ফরাসি বিপ্লবের মতো ত্রাসের রাজত্ব চলছে। ওই বিপ্লবের সময়ে যেমন শব্দবন্ধ চালু হয়েছিলো রেইন অব টেরর ত্রাসের রাজত্ব। আজকে এখানেও সেই ত্রাসের রাজত্ব বিরাজ করছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন রিজভী একথা বলেন।
![]()