২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা ভাবছে সরকার : আইনমন্ত্রী আনিসুল হক

বুধবার (৭ অক্টোবর) সকালে নিজ বাসায় সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। সময় ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণের শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায়।

আইনমন্ত্রী বলেন, আইন করা হয় মানুষের জন্যই। জনগণের পক্ষ থেকে যেহেতু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে দাবি উঠেছে, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

 

Loading