২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৩
শিরোনাম:

যশোরের কেশবপুরে টেলিভিশন দেখা নিয়ে বৃষ্টি নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

যশোরের কেশবপুরে টেলিভিশন দেখা নিয়ে মতদ্বন্দ্বে জেরে বৃষ্টি নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, সাইফুল ইসলাম মনা আড়াই বছর আগে একই উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে গোলযোগ চলে আসছিল। গতকাল রাতে টেলিভিশন হিন্দি সিনামা দেখা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। বৃষ্টি হিন্দি সিনেমা দেখছিলেন। এ সময় তার স্বামী তামিল ডাবিং সিনেমা দেখার জন্য চ্যানেল পাল্টাতে বলেন। বৃষ্টি রাজি না হওয়ায় একপর্যায়ে রাত ১২টার পর কোনো একসময় সাইফুল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা করেন। রাত ২টার দিকে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এরপর সকালে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসাথে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম মনা  উপজেলার পাঁচবকাবড়শি গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

ওসি আরও জানিয়েছেন, এ ঘটনায় সাইফুল ইসলাম মনার নামে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Loading