২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩
শিরোনাম:

বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার

বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অন্যদিকে সৌদি এয়ারলাইনসের সামনে ১৩ দিনের মতো রোদ বৃষ্টিকে উপেক্ষা করে টিকিট এবং টোকেনের জন্য অপেক্ষা করছেন সৌদি প্রবাসীরা।তাদের দাবি, যাদের ভিসার মেয়াদ বাড়ানোর হয়েছে তাদের আগে টিকিট নিশ্চিত করার।

এর আগে, বৃহস্পতিবার  (০১ অক্টোবর) আকামা বা ভিসার মেয়াদ বাড়াতে কফিলদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে সরকার। প্রবাসীরা বলছেন, সরকারের এমন ঘোষণার সুযোগ নিচ্ছে কফিলরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ পর্যন্ত টাকা চাচ্ছে তারা। আবার প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারপরও সৌদি যাওয়ার আশায় তাদের অপেক্ষা রাজধানীর কারওয়ান বাজারে। যদিও তাদের যাওয়া নির্ভর করছে সৌদি কফিলদের উপর। এই সঙ্কট সমাধানে সরকারকে ভূমিকা নেয়ার আহ্বান প্রবাসীদের।

সৌদি এয়ারলাইনস বৃহস্পতিবার ২শ টোকেনধারীর টিকিট দিচ্ছে। নতুন টোকেন দেয়া হবে ৪ অক্টোবর। আর চলতি সমস্যা সমাধানের সপ্তাহে ২০টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সরকার।

Loading