৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি পালন করে তারা। সময়, ডিবিসি ও যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সিলেটের এমসি কলেজে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানিসহ দেশব্যাপী নারী ও শিশুর ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে ‘নারী ও শিশু অধিকার ফোরামের’ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু হয়।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগে চলছে ‘ধর্ষণবিরোধী’ আন্দোলন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার পর থেকেই আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা প্রকম্পিত করতে দেখা যায়।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষকরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন। পুরুষতান্ত্রিক সমাজের ধারণা থেকে বেরিয়ে নারী শিক্ষা ও অধিকারের ওপর জোর দেয়ার আহ্বানও জানান তারা। এদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৬ মাসের মধ্যে সাম্প্রতিককালের ধর্ষণের ঘটনাগুলোর বিচার ও নিপীড়িত পরিবারগুলোর নিরাপত্তা বিধানের দাবি তোলেন তারা।

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করার দাবিতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সুপ্রিম কোর্টের নারী আইনজীবীরা। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সংশ্লিষ্টদের কাছে এ স্মারকলিপি দেন সুপ্রিম কোর্টের সাধারণ নারী আইনজীবীরা।

নোয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে ১১টায় প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু ধর্ষকরা আড়ালেই থেকে যাচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি। যদিও পুলিশ ধস্তাধস্তির বিষয়টি অস্বীকার করেছে।

গাজীপুরে নারীর প্রতি সহিংসতা শিশু নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীনের সভাপতিত্বে গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

Loading