৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

পৈশাচিক ঘটনার বিচার না চেয়ে সরকারের পদত্যাগ চাওয়া রাজনৈতিক উদ্দেশ্য : তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে কঠোর অবস্থানে সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এরপরেও যারা সরকারের পদত্যাগ দাবি করছে, বুঝতে হবে এসব পৈশাচিক ঘটনার বিচার না চেয়ে সরকারের পদত্যাগ চাওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

তথ্যমন্ত্রী বলেন, দেশে যেসব ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সরকার সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। এরসঙ্গে জড়িতরা আটক হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রেস কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জরুল আহসান বুলবুলসহ অনেকে। কর্মকর্তারা প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন মন্ত্রীর হাতে জমা দেন।

Loading