২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৬
শিরোনাম:

ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার মঞ্চ থেকে শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে এই মহাসমাবেশের ডাক

বাম ছাত্রসংগঠনগুলোর প্ল্যাটফর্ম ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’র আহ্বায়ক অনিক রায়, ছাত্র অধিকার পরিষদের নতুন প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার মঞ্চ থেকে শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে এই মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট শুক্রবার বিকালে সারা দেশের সব শহীদ মিনারে ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের কর্মী আরাফাত সাদ বলেন, আমাদের সংগ্রাম শুধু বিচারহীনতার নয়, বরং সমাজের কাঠামো বদলের সংগ্রাম। আন্দোলনের মাধ্যমে এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা নারীদের অনুকূলে আসবে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, সরকার যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। আশা করি আন্দোলনের মাধ্যমে তারা নিশ্চই তাদের দয়িত্বগুলো বুঝবে এবং পালন করবে। বাংলাদেশ থেকে চিরদিনের মত ধর্ষণকে বিদায় করতে পারব।

এর আগে মঙ্গলবার থেকেই রাজধানীর শাহাবাগে বিভিন্ন সংগঠন থেকে নানা কর্মসূচি পালিত হয়ে আসছে। সেখানে স্লোগান ওঠে ‘ধর্ষকদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘আমার মাটি, আমার মা, ধর্ষক তোদের হবে না’, ‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার স্বরাষ্ট্রমন্ত্রী গদি ছাড়’।

Loading