কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং বিচার দাবীতে কিশোরগঞ্জ মানববন্ধন কর্মসূচী অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা ১২টায় কিশোরগঞ্জ শহরের পৌর এলাকা ৯ নং ওয়ার্ডে বত্রিশের সচেতন নাগরিক বৃন্দ শহরের জেলা স্মরণী মোড়ে এ মানববন্ধন করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে শহরের বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কিশোরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর এরসাদ খান (অভি)র সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহসভাপতি পল্লব সরকার বিশিষ্ট ব্যাসায়ী মাসুদ খান কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত পন্ডিত শুভ জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ইন্জিনিয়ার কানন খান কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক বিজ্ঞান ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আকাশ খান কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হুজাইফা বাবু সাগর দেব রিয়াদ মাষ্টার আরিফ মাষ্টার কিশোরগঞ্জ জেলা পৌর যুবদল নেতা প্রীতু রাজ খান পৃথিবী ফারহান আহমেদ সাব্বির সালমান রশিদ হৃদয় সৈকত সরকার রিয়াদুল ইসলাম আবীর চয়ন দিপ্ত বিশাল মাশরাফি শামীম মোল্লা মাহী আকরাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশুরা আজ কোথাও নিরাপদ নয়। সমাজের মানুষ রুপি কিছু জানোয়ার প্রতিনিয়ত ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘাটিয়ে যাচ্ছে। এসব হায়নারা দেশকে কলঙ্কিত করার জন্য, দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এই লজ্জাজনক ঘটনা ঘাটিয়ে যাচ্ছে। এসব ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় যদি দ্রুত বিচার হতো তাহলে আর এরকম ঘটনার পুনারাবৃত্তি হতো না। তাই সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি এসব লম্পটদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার করে কঠোর শাস্তি দেওয়ার। তাই এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে ধর্ষকদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবি জানান তারা।
![]()