ফারুক (নওগাঁ) প্রতিনিধি:
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর মহাদেবপুরে এক আদিবাসী পরিবারের এক গৃহবধূকে কু-প্রস্তাব দেয়া ও পেছন থেকে ঝাঁপটে ধরে যৌন হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করেছে থানা পুলিশ। এঘটনায় ওই আদিবাসী গৃহবধূ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার সফাপুর দক্ষিণপাড়া গ্রামের পরেশ পাহানের স্ত্রী সীতা পাহান (২৫) কে একই গ্রামের মালুপাড়ায় বসবাসরত হবিবর এর ছেলে লিটন হোসেন (২২) দীর্ঘদিন ধরে রস্তাঘাটে কুপ্রস্তাব দেয়াসহ যৌন হয়রানীর চেষ্টা করে আসছিলো। সীতা পাহান ঘটনাটি তার স্বামী পরেশ পাহানকে জানালে পরেশ পাহান ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ও তাদের পরামর্শ নিয়ে এব্যাপারে লিটন হোসেন কে সতর্ক করে বলেন, আর যেন তার স্ত্রীকে কোন যৌন হয়রানি না করা হয়। এতে লিটন আরো ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গৃহবধূকে বাড়ির বাহিরে টিউওবয়েল পাড়ে একা পেয়ে পেছন থেকে ঝাপটে ধরে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে। এসময় ওই গৃহবধূর ডাক চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে আসলে লিটন হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, মহাদেবপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ নজরুল ইসলাম (জুয়েল) জানান, “আদিবাসী পরিবারের এক গৃহবধূকে কু-প্রস্তাব ও ঝাপটে ধরে যৌনহেনস্তা করার ঘটনায় ঐ গৃহবধূ নিজেই থানায় এসে অভিযুক্ত লিটন হোসেন এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার সাথে সাথে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লিটন হোসেন কে গ্রেফতার করে এবং শনিবার লিটনকে জেল হাজতে প্রেরণ করা হয়।
![]()