৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে : ওবায়দুল কাদের

রোববার (১১ অক্টোবর) বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। যমুনা টিভি ও জাগোনিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে, তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন। জণগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।

কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ হয়েছে। তারা কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর ভর করেছে।

Loading