৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৫
শিরোনাম:

ফেসবুকে নারীরা যৌন হয়রানির শিকার হন তাদের পাশেই ধাকবে ফেসবুক

রোববার এ ঘোষণা দিয়েছেন সংস্থার পক্ষে মার্ক জাকারবার্গ। ফেসবুকের নারী সুরক্ষা বিভাগের প্রধান সিন্ডি সাউথওয়ার্থ বলেছেন, আমরা মেয়েদের সরাসরি আলাপের সুযোগ দেয়ার বিষয়টি সব সময় গুরুত্ব দেই। ডিজিনেট

Thank you for reading this post, don't forget to subscribe!

সিন্ডি সাউথওয়ার্থ ভার্জ নিউজকে বলেন, ইন্টারনেটে নারীদের হেনস্তা একটি মারাত্মক সমস্যা। আমরা ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছি। ফেসবুকে মেয়েদের নিরাপত্তার বিষয়টি সব সময় আলোচনায় থাকে। প্ল্যান ইন্টারন্যাশনালের জরিপ অনুযায়ী, ১৪ হাজার তরুণীর ৫৮ শতাংশ হেনস্তার শিকার। ওই জরিপে ২২ দেশের মেয়ে অংশ নেয়।

তবে অনলাইনে যেসব নারীরা যৌন হয়রানির শিকার হন আপাতত তাদের পাশেই ধাকবে ফেসবুক। অল্প বয়সী মেয়েদের যৗন হেনস্তার অভিজ্ঞতার কথা শুনে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ। তারা কয়েকটি সেশনের মাধ্যমে তরুণ সমাজকর্মীদের অভিজ্ঞতার কথা শুনবে।

ইউনিসেফের পর্যালোচনা অনুযায়ী, অন্য শিক্ষার্থীদের তুলনায় যারা অনলাইনে ভয়ভীতির শিকার হয়, তাদের অ্যালকোহল ও মাদকে আসক্ত হওয়ার এবং স্কুল ফাঁকি দেওয়ার হার বেশি। এছাড়া তাদের পরীক্ষায় ফল খারাপ করা, আত্ম-সম্মান কমে যাওয়া ও স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার সমূহ আশঙ্কা থাকে।

Loading