২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

লামায় সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরন

শাহাব উদ্দিন,লামা( বান্দরবান) প্রতিনিধিঃ দেশের বর্তমান পরিস্থিতিতে করােনা মহামারির কারনে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া, সদর দপ্তর এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় অব্যাহত ভাবে সহায়তা প্রদান করে আসছে।

সেই  ধারাবাহিকতা অনুসারে রবিবার ১১ অক্টোবর ২০২০ সকাল ১০টায় আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে গজালিয়া সেনা ক্যাম্প এলাকার অসহায়, দুঃস্থ, সুবিধা বঞ্চিত ও কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আলীকদম সেনা জোন হতে একদল সেনা সদস্য সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সকল খাদ্য সামগ্রী প্রদান করেন।

পরবর্তীতে আগত সকল ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আলীকদম সেনা জোনের  ক্যাপ্টেন মােঃ খালিদ রেজা বলেন, বর্তমান করােনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযােগীতা করে যাচ্ছি।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি আহব্বান জানান।

সেই সাথে এলাকায় শান্তি শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযােগীতা কামনা করেন।

Loading