২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৭
শিরোনাম:

শীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেই : জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের

বিশেষজ্ঞদের ধারণার উদ্ধৃতি দিয়ে বলেন, আসন্ন শীত মৌসুমে করোনার প্রকোপ বেড়ে যেতে পারে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, শীত মৌসুমে করোনা পরিস্থিতি ভয়াবহ হলে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে বা কেমন প্রস্তুতি আছে তা দেশবাসী জানতে চায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, করোনা মোকাবিলায় হাততালি পাওয়ার মতো কোনো সাফল্য নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের।করোনারোগীর জটিলতা বেড়ে গেলে যে চিকিৎসার প্রয়োজন তা সরকারি হাসপাতালগুলোতে নেই

রোববার (১১ অক্টোবর) বনানী কার্যালয়ে ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি সম্বন্ধে বিভ্রান্তি বিরাজ করছে। দেশের মানুষ জানে না, করোনার সংক্রমণ বাড়ছে নাকি কমছে।

দেশের প্রত্যান্ত অঞ্চল বা জেলা পর্যায়ে চিকিৎসাসেবা নেই বললেই চলে। দেশের কয়েকটি বেসরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে কিন্তু তা খুবই ব্যয়বহুল। সাধারণ মানুষের সামর্থ নেই বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার।

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার পালাবদল দেখতে চায় না। দেশের মানুষ এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে।

জি এম কাদের বলেন, করোনাকালে ক্ষুদ্র ব্যাবসা এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে অনেকেই জীবন চালাচ্ছে।তাই আইনের দোহাই দিয়ে দরিদ্র মানুষের জীবিকায় আঘাত দেওয়া যাবে না। করোনাকালে মানুষকে বাঁচতে দিতে হবে।

ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সুনীল শুভরায়, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Loading