৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৭
শিরোনাম:

অনন্ত জলিল ‘ধর্ষণের জন্য নারীদের পোশাক দায়ী’ কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য অনন্ত জলিলকে বয়কট করলেন শাওন

রোববার বিকেলে অভিনেত্রী মেহের আফরোজ শাওন নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। শাওন লিখেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সংবলিত ভিডিও বার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।’

Thank you for reading this post, don't forget to subscribe!

নারীদের ধর্ষণ ও সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই এমন মন্তব্য করায় গতকাল ফেসবুকে তিনি দিনভর ট্রলের শিকার হন। তবে রোববার বিকাল ৫টা ৫০ মিনিটে অনন্ত জলিল তার ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নিলেও এটি ইউটিউবে রয়েছে। অনন্ত জলিল বিডি নিউজ টুয়েন্টিফোরকে রোববার বিকাল ৬টায় বলেন, ‘ আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। আগের আপ করা ভিডিও কারেকশন করে নতুন ভিডিও আপ করছি।

গত শনিবার রাতে অভিনেতা অনন্ত জলিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও আপলোড করে ধর্ষণ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও ভিডিও বার্তায় বলেন,‘স্বল্প পোশাকের কারণে মানুষ আপনার মুখের পরিবর্তে আপনার শরীর দেখে। তারা অশ্লীল মন্তব্য করে এবং ধর্ষণের কথা চিন্তা করে।’ তার এ ভিডিওটি স্ত্রী বর্ষার ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

 

Loading