নওগাঁ প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল রবিবার বেলা আনুমানিক ১১ টার সময় নওগাঁ কোর্টে হাজিরা দিতে গিয়ে কোর্টের বারান্দায় আজিম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত আরজ আলী মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী আইনজীবির সহকারী জালাল হোসেন জানান, ওই বৃদ্ধ হঠাৎ অসুস্থ্য হয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর সামনে একটি ব্রেঞ্চে বসে পড়েন, একসময় সেখান থেকে উপুড় হয়ে পড়ে যান। সাথে সাথেই তাকে উঠাতে গেলে তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তার মাথায় পানি দিয়ে সুস্থ্য করার চেষ্টা করার সময় তার মৃত্যু হয়।
তৎক্ষনাত খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ বিষয়ে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ষ্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তার ব্যাগে জমি-জমা সংক্রান্ত কাগজপত্র তাহার ঠিকানা থাকায় সেই মোতাবেক স্বজনদের খবর দেয়া হয়েছে।
![]()