সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয়, মানুষের মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন। এটি এখন জনদাবিতে পরিণত হয়েছে। কাজেই তাদের এ দাবিকে অবশ্যই আমরা স্বীকৃতি দেবো। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে সম্মানজনক সমাধানে দৃঢ়ভাবে আশাবাদী। ইতোমধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ।
![]()