দুপুরে রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া, চাঁদনীচকসহ বেশ ক’টি মার্কেটে গিয়ে দেখা গেছে বেশির ভাগ মানুষের মুখেই নেই মাস্ক।
Thank you for reading this post, don't forget to subscribe!ঢাকা কলেজের উল্টোপাশে ফুটপাতের ওপরের হকার শাহীন বলেন, আমরা মাস্ক পরলে হাকডাক করতে পারি না। তবে কাস্টমারদের সঙ্গে কথা বলার সময় আমরা মাস্ক পরে কথা বলি।
গাউসিয়া মার্কেটের ব্যবসায়ী সোহেল বলেন, আমরা নিজেরা মাস্ক পরি ও কাস্টমারদের মাস্ক পরার জন্য বলি। বেশির ভাগ কাস্টমারই বিরক্ত হন মাস্ক পরার কথা বললে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, টিভি চ্যানেলগুলোতে রাতে টকশো হয় সেখানে কেউ মাস্ক পরেন না। এমনকি বিভিন্ন টিভিতে সংবাদে দেখানো নিউজগুলোতেও দেখা যায় শিক্ষিত মানুষগুলো মাস্ক পরছেন না। তাহলে সাধারণ মানুষের কথা বলে কি হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন, যেখানো কোনো ক্ষেত্রেই নিরাপত্তা নেই সেখানে স্বাস্থ্য নিরাপত্তা সচেতনতা কোথার থেকে আসবে। আমরা নিরাপত্তা বলতে বাসায় তালা মারা বুঝি। তাই আমাদের নিজেদের সচেতনতা সৃষ্টি করতে হবে। এরজন্য পারিবারিক ভাবে বোঝাতে হবে স্বাস্থ্য নিরাপত্তা কি?
ডা. নাসিমা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা আছে সবাই যাতে মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে কোনো ধরনের সেবা দেয়া হবে না এমন কথাও বলা হয়েছে।
![]()