২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯
শিরোনাম:

প্রায় ৬০০ বছরের ঐতিহাসিক গাংগাটিয়া জমিদার বাড়ি

বাসিরুল ইসলাম অনিক কিশোরগঞ্জ প্রতিনিধি :  এ.এম.উবায়েদ, ইতিহাস ও ঐতিয্য কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাংগাটিয়া এলাকাটি বিখ্যাত প্রাচীন এক জমিদার বাড়ির কারণে যা পরিচিত মানব বাবুর জমিদার বাড়ি নামে। এই জমিদার বাড়ি বহন করে চলেছে প্রাচীন স্মৃতিময় ইতিহাস। জমিদার ভবনটির নাম শ্রীধর ভবন। জমিদার বাড়িতে বর্তমানে অবস্থানরত উত্তরসূরি মানব বাবুর মাধ্যমে জানা যায়, এই জমিদার বাড়ি ও এর সাথে জড়িত এক গর্বিত ইতিহাস। প্রায় ৬০০ শত বছর পূর্বে হোসেনপুরের গাংগাটিয়ায় তারা বসতি স্থাপন করেন।
জাতে ছিলেন উচ্চ শ্রেণীর রক্ষণশীল ব্রাহ্মণ এবং তারা ছিলেন সমাজে বিশেষ মর্যাদাস¤পন্ন। পরবর্তীতে এ বংশের প্রথম উচ্চ শিক্ষিত ব্যক্তি ভোলানাথ চক্রবর্তী পারিবারিক পেশা পুরোহিত পেশার বিপরীতে গিয়ে ময়মনসিংহ এর প্রথম ভিপি হিসেবে নাম লেখায়। ব্রিটিশ আমল থেকেই শুরু হয়েছিল তাদের জমিদারি। পরবর্তীতে জমিদার প্রথা উচ্ছেদ এর মাধ্যমে শেষ হয় এ প্রথা। এই জমিদার বাড়িটি জীবিত রয়েছে তার সৌন্দর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাসের মধ্য দিয়ে।
মানব বাবুর পিতা ও তার পরিবারের আরো সদস্য কে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে হত্যা করে পাক বাহিনী। মানব বাবুর পরিবার ও তার পরিবারের সাথে জড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর ইহিমধ্যে তৈরি করেছে একটি ডকুমেন্টারি রেকর্ড। মানব বাবু তার পিতাকে যে স্থানে হত্যা করে সেখানে গড়ে তোলা হয়েছে একটি সমাধি। নির্মাণাধীন সমাধি এর পাশেই রয়েছে একটি মন্দির। জমিদার বাড়ির সামনে রয়েছে একটি দীঘি।
জমিদার বাড়ির পাশে ও লাখোহাটি এলাকায় রয়েছে মানব বাবুর দুটি ফিসারী। প্রথম ফিসারী স্থাপন এবং প্রথম ফ্লোটিং ফিড এর শুরু করার জন্য মানব বাবুর ফিসারী বিখ্যাত হয়ে আছে। প্রায় প্রতিদিন মানব বাবুর বাড়িতে দর্শনার্থীদের যাতায়াত দেখা যায়। ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে কিশোরগঞ্জ এসে, কিশোরগঞ্জ জেলা সদরের হাসপাতাল বটতলা থেকে অটো কিংবা সিএনজি দ্বারা ঐতিহাসিক গাংগাটিয়ার প্রাচীন জমিদার বাড়ী যাওয়া যায়।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!