৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৮
শিরোনাম:

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল : জাতীয় বিশ্ববিদ্যালয়

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমানসহ ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

২৫ সেপ্টেম্বর রাতে এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় পরের দিন নির্যাতিতার স্বামী শাহপরান থানায় ছাত্রলীগের সাইফুর রহমান, তারেক, শাহ রনি, রবিউল, মাহফুজুর রহমান মাসুমের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কলেজ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ছাত্রত্ব ও সনদ বাতিল হওয়া অন্যান্যরা হলেন শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।

পুলিশ ও র‍্যাব এজহারভুক্ত ছয় আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

Loading