২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০
শিরোনাম:

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading