২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৭
শিরোনাম:

কলাপাড়ায় মাহেন্দেরর সাথে মোটরসাইকেলের ধাক্কায় শ্বশুর- জামাই আহত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাহেন্দের সাথে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান (৬৫) ও জামাতা মুশফিক রহিম (২৫) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটা
মহাসড়কের উমেদপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার করেন।প্রতক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শশুর হাবিবুর রহমানকে নিজদের

Thank you for reading this post, don't forget to subscribe!

মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় উমেদপুর স্থানে আসলে মাহেন্দের ধাক্কা মোটরসাইকেলটি ছিটকে পরে। এতে তারা গুরুতর জখম হয়।
কলাপাড়া হাসপাতালে জরুরী বিভাগ থেকে জানা যায়, তাদেরকে প্রাথমিক
চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।

Loading