২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪
শিরোনাম:

আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমাদের পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছে : বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ

মঙ্গলবার গণসংযোগ শেষে পথসভায় ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জানতে পেরেছি আওয়ামী সন্ত্রাসী বাহিনী ঘরে ঘরে গিয়ে আমাদের পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছে। তাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টায় লিপ্ত আছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নেতাকর্মীদের যদি কিছু হয় এ ডেমরা বিশ্বরোডসহ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডেমরা নড়াইবাগ-মিরাপাড়া মসজিদ থেকে বিকেল ৩টায় শুরু হওয়া গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদের সমর্থকরা ‘ধর্ষণের বিচার চাই, ধানের শীষে ভোট চাই’, ‘ধর্ষকের ফাঁসি চাই, ধানের শীষে ভোট চাই’, সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন। পরে ডেমরা বাজার হয়ে স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ করেন বিএনপি প্রার্থী।

আগামী ১৭ অক্টোবর পোলিং এজেন্ট যেন কেন্দ্র থেকে বের করে না দেয় এবং সুষ্ঠু ভোট হয় সেজন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিএনপির এ প্রার্থী। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১৭ অক্টোবর আলল্লার সৃষ্টি নেয়ামত ধানের শীষে ভোট দেবেন। যে নেয়ামত খেয়ে আমরা বেঁচে থাকি।

Loading