৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৮
শিরোনাম:

খারাপ মেয়ে’ বলায় এবার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে বুধবার (১৪ অক্টোবর) এ মামলাটি করা হয়। ফেসবুক লাইভে এসে নূর মামলার বাদীকে ১১ অক্টোবর রাতে ফেসবুক লাইভে ‘খারাপ মেয়ে’ বলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী সেই শিক্ষার্থী।ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বিষয়ে ডয়েচ ভেলে নূর বলছেন, ‘দুশ্চরিত্রাহীন, মানে তাকে চরিত্রবান বা চরিত্রহীন কোনোটাই বলিনি। তিনি অন্যের প্ররোচনায় এসব কাজ করছেন।’ এর জবাবে ধর্ষণের মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, ‘নূর আগেই আমাকে দেখে নেয়ার হুমকি দিয়েছিলে। আর এখন ফেসবুক লাইভে আমাকে দুশ্চরিত্রা বললো। এতেই বোঝা যায় যে, তার আসল উদ্দেশ্য কী?’

গত ২০ সেপ্টেম্বর রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় ছয়জনকে আসামি মামলাটি করা হয়। গত ৮ অক্টোবর নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন ওই ঢাবি ছাত্রী। যমুনা টিভি

 

Loading