২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৬
শিরোনাম:

বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ডেস্ক রিপোর্ট: বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে, ইউপি সদস্য স্বামীর বিরুদ্ধে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গৃহবধূ মার্জিয়া। এ ঘটনায় মামলার পর গ্রেপ্তার হয়েছে ওই ইউপি সদস্য। চিকিৎসক বলছেন, তার অবস্থা শঙ্কামুক্ত হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের বিভিন্ন স্থানে।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিযোগ, মঙ্গলবার যৌতুকের দাবিতে তার উপর নির্মম নির্যাতন চালায় স্বামী ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু। এমনকি ছ্যাঁকা দিয়েছে শরীরের স্পর্শকাতর অংশে।

অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গৃহবধূ মার্জিয়া আক্তার। বিয়ের পর যে মানুষটিই সবচেয়ে আপন হয়, তারই অমানুষিক নির্যাতনের শিকার তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা করেছেন, গ্রেপ্তার হয়েছে ইউপি সদস্য পনু।

বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিহার রঞ্জন বৌদ্দ বলছেন, তার অবস্থা শঙ্কামুক্ত হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের বিভিন্ন স্থানে।

শফিকুল ইসলাম পনু বরগুনা সদরের আয়লা-পাতাকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য। চ্যানেল২৪

Loading