২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১০
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া শিশুকে ধর্ষনের চেষ্টা

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী গ্রামে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিশুকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করেছে বলে অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে গত ১৩ অক্টোবর রাতে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেছে । আসামী দুলাল হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউপির ভগবানপুর গ্রামের শিপন হোসেনের মেয়ে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

মামলা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে শিশুটি তার বাড়ির আশে-পাশে খোলা জায়গায় খেলাধুলা করছিল। এ সময় মেয়েটির বাড়ির পূর্ব পার্শের বাড়ির প্রতিবেশী সম্পর্কে দাদা মোঃ দুলাল হোসেন মেয়েটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুলাল হোসেন কৌশলে পালিয়ে যায়। এরপর শিশুটি উপস্থিত লোকজনদের তার ঘটনার বিবরণ জানান। তারপর থেকে দুলাল হোসেন আর তার বাড়িতে ফেরত আসেনি। এঘটনায় শিশুটির বাবা মোঃ শিপন হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শিপন হোসেন বলেন, “আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা করেছে। ভয়ে চিৎকার না করলে আমার মেয়ের সর্বনাশ হত এবিষয়ে আমি থানায় মামলা দায়ের করেছি”।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি জোবায়ের আহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, “এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন”।

Loading