সারাদেশে যখন ধর্ষণবিরোধী হাওয়া বইছে, এর ভেতরেই ঢাবিতে এক উত্ত্যক্তকারীকে মারধর করে পুলিশে সোপর্দ করলেন এক শিক্ষার্থী।
Thank you for reading this post, don't forget to subscribe!ওই তরুণী জোরগলায় ওই ইভটিজারকে বলেন, আপনি বাজে মন্তব্য করেছেন। লোকটি তখন অস্বীকার করেন। একপর্যায়ে মেয়েটি তাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনা শুনে তারাও তাকে চড়-থাপ্পড় মারেন। ঘটনাস্থলের একটু দূরে টিএসসির সামনে থাকা পুলিশ এসে তাকে উদ্ধার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় এক তরুণীকে যৌন হয়রানি করেন চা বিক্রেতা রুক্ক মিয়া। সঙ্গে সঙ্গে তার কলার চেপে ধরে মারধর করেন তরুণী।
পরে লোকটি ঘটনার সত্যতা স্বীকার করে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখন তিনি শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছেন।
ইভটিজার রুক্ক মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই থানার মুড়িয়াক গ্রামে।
শাহবাগ থানায় যোগাযোগ করলে জানা যায়, লোকটি দিনমজুর। সে সবার কাছে ক্ষমা চেয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা হয়নি। একটি মুচলেকা দিয়ে তাকে এবারের মত ছেড়ে দেওয়া হচ্ছে।
![]()