২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০
শিরোনাম:

ইলিশ শিকার করায় কলাপাড়ায় তিন জেলেকে জরিমানা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৪ অক্টোবার।। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় পটুয়াখালীর কলাপাড়ায় তিন জেলেকে ইলিশসহ আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বুধবার সকালে কুয়াকাটা সংলগ্ন
গঙ্গামতি সাগর মোহনা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যোক পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া জব্দ করা মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো.কামরুল জানান, সাগরে মাছ ধরা অবস্থায় জেলে ফেরদৌস ফরাজী, মো.সোহাগ খলিফা, মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

Loading