ভেঙে গেলো ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন ছাত্র অধিকার পরিষদ। নুর, রাশেদ ও ফারুককে অবাঞ্চিত ঘোষণা করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে সংস্কারপন্থীরা নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে, ২২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ডিবিসি ও সময় টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!নিজেদের সিন্ডিকেটের গুটিকয়েক সদস্য ছাড়া বাকিদের মতামত অগ্রাহ্য করে ছাত্র অধিকার পরিষদকে স্বৈরতান্ত্রিক সংগঠনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেন আহ্বায়ক এ পি এম সোহেল। সাধারণ ছাত্র অধিকারের জন্য সংগঠন গড়ে নুর ও তার সহযোগীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে বলে অভিযোগ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে এ পি এম সোহেলকে। তিনি আগে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
সংবাদ সম্মেলনে নুর, রাশেদ ও ফারুক প্রবাসীদের অর্থ, কোটা সংস্কারের আন্দোলনের সময় সংগ্রহ করা অর্থ ও করোনার ত্রাণের অর্থ নিয়ে নয়ছয় করে বলে অভিযোগ তোলা হয়। এছাড়া আর্থিক অস্বচ্ছলতা অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে নুর, রাশেদ ও ফারুককে সংগঠনে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
![]()