মোঃ ফারুক হোসেন, (নওগাঁ প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস ও একটি ব্যাটারি চালিত অটোবাইক এর মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় আরো একজন নারীসহ ৪ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। যাদেরকে হাসপাতলে পাঠানো হয়েছে তাদের মধ্যে হতে আরো ২ জন ঘটনাস্থলেই মারা গেছেন বলেও ধারনা পোষন করে উদ্ধার কাজে নিয়োজিত স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, গত (১৪ অক্টোবর) বুধবার সন্ধা আনুমানিক ৬ টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলাধীন হাটচকগৌরী নামক স্থানে নওহাটামোড় থেকে নওগাঁ অভিমুখি নওগাঁ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ও নওগাঁ থেকে নওহাটামোড় বাজার অভিমুখি ব্যাটারী চালিত অটোবাইকের মাধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ ঘটনা ঘটলে এলাকার স্থানীয় লোকজন দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে দেখতে পান বাসের সামনের অংশে অটোবাইকটি দুমড়ে মুচড়ে পড়ে আছে এসময় অটোবাইকের ভেতর আটকে পড়া একজন নারী যাত্রীসহ ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায় স্থানীয় উদ্ধারকারীরা এবং দূর্ঘটনাস্থলে একজন নিহত হন।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, একজন নারী যাত্রী সহ যে ৪ জনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যেও সম্ভাব্য আরো ২ জন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথেই দূর্ঘটনাস্থলে পৌছায় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ এবং সাথে তৎক্ষনাত রাস্তার উপর তৈরী হওয়া যানজট নিরসন করেন এবং দূর্ঘটনাস্থল থেকে এক জনের মৃতদেহ উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে নিলেও তাৎক্ষনিক ভাবে নিতহের নাম পরিচয় সহ নিহত বা আহতদের ব্যাপারে কোন তথ্য না পুলিশফাড়ি দিতে পারেননি। তবে নিহত ও আহতের নাম বা পরিচয় জানার জন্য চেষ্টা করছে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া।
![]()