সাতক্ষীরায় নিজ বাড়িতেই মিললো স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানের রক্তাক্ত লাশ। পাশেই শুয়ে ছিল পাঁচ মাসের শিশু কন্যা। তার কান্নার শব্দেই ঘরে গিয়ে লাশ উদ্ধার করে রাহানুরের ছোট ভাই।
Thank you for reading this post, don't forget to subscribe!উঠানজুড়ে উৎসুক মানুষের ভিড়। পুরো একটি পরিবার নিঃশেষ হয়ে যাওয়ায় বাকরুদ্ধ প্রতিবেশীরা।
স্বজনরা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের সময় ৫ মাসের ভাতিজি মারিয়ার কান্নার শব্দ শুনে মোবাইলে বড় ভাই শাহিনুরকে কল করেন ছোট ভাই রাহানুর রহমান। কেউ ফোন না ধরায় এবং মূল ফটক বন্ধ পাওয়ায় ছাদ দিয়ে ঢোকেন ঘরে।
এ সময় শাহিনুর-শাহিদা দম্পতি, তাদের ১০ বছরের ছেলে সিয়াম ও ৮ বছরের মেয়ে তাসনিমের রক্তাক্ত মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের পাশেই শুয়ে কাঁদছিলো শিশু মারিয়া।
প্রতিবেশীর সঙ্গে জমি ও মাছ সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজন ও এলাকাবাসীর।
ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
![]()