(নওগাঁ) প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার বেলা আনুমানিক ১১:৩০টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত কোকিল মন্টুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, কোকিল মন্টুপাড়া গ্রামের মোঃ ওবায়দুল ইসলামের মেয়ে রহিমা খাতুন (৯) শুক্রবার বেলা আনুমানিক ১১:৩০টার দিকে প্রতিবেশী মোঃ ফারুক হোসেনের আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রহিমা খাতুন পশ্চিম নানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার বাবা চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। গ্রামের অনেকের ধারণা মায়ের উপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করতে পারে।
খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে।
![]()