২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে মাদক ব্যবসায়ীর হামলায় র‌্যাব সদস্য আহত আটক ১

(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীর হামলায় র‌্যাব-৫ এর দুই সদস্য আহত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘটনায় শাহীন আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে র‌্যাব। আটক শাহীন আলম নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মহিষগাড়ী গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় একটি মোটরসাইকেলে চলাচলকারী মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে র‌্যাব সদস্যরা।

এ সময় তাদের নিকট থাকা দেশীয় অস্ত্র কুড়াল, কাস্তে ও বাঁশের লাঠি ইত্যাদির দ্বারা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় এতে র‌্যাব সদস্যদের দুইজন জখম হয়েছে।

এ সময় ১৮৪ বোতল ফেন্সিডিল, ১টি মটরসাইকেল, ১টি কুড়াল এবং ১টি কাস্তে উদ্ধারসহ মাদক ব্যবসায়ী শাহীন আলমকে আটক করেছে।

আহত দুই র‌্যাব সদস্যকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আটক আসামীসহ পলাতক আসামীগনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Loading